× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

রাণীশংকৈল স্বাস্থ্য কেন্দ্রের আরএমও’র বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি ॥ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল হাসপাতালে সিভিল সার্জনের গঠিত ৩ সদস্যের একটি তদন্ত কমিটি ১ ডিসেম্বর আরএমও’র বিভিন্ন অনিয়মের তদন্ত  করেন।
জানাযায়, স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ ফিরোজ আলম অফিস সময়ে বাসায় বসে রোগী দেখেন। সাদকাসক্ত হয়ে বিভিন্ন সময় রোগীকে ধমক দিয়ে থাকেন। ইচ্ছেমত নোট লিখে সাট্রিফিকেট ব্যাবসা করে থাকেন মর্মে জরুরী বিভাগে পুলিশ খাতাটি কর্তব্যরত চিকিৎসককে নোট দিতে নিষেধ করেন। স্বাস্থ্য কেন্দ্রে ইচ্ছে মাফিক সাইকেল গ্র্যারেজ বসিয়ে মাসোয়ারা নেওয়ার অভিযোগ রয়েছে তিনার বিরুদ্ধে। অলিখিত মাসিক চুক্তি ভিত্তিতে ঔষধ কোম্পানী প্রতিনিধিদের কথা মতে রোগীদের ১০-১২ ধরনের ঔষধ লিখেন। হাসপাতালে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা থাকলেও কমিশন ভিত্তিতে হাসপাতালের বাইরে পরীক্ষা নিরিক্ষা করতে বলেন। ফলে রাণীশংকৈল আ’লীগ যুবও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুবলীগ সহ-সভাপতি আব্দুর রশিদ, ব্যাবসায়ী দুলাল সিভিল সার্জন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। সিভিল সার্জনের (সিএস) ঠাকঃ ১৬-৩১১৬-১(১০)স্মারকে আধুনিক সদর হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট ডাঃ শাহাজান নেওয়াজ কে আহবায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি অভিযোগ কারী সহ স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তাদের কাছে ও লিখিত জবানবন্দি গ্রহন করেন। এ প্রসঙ্গে আরএমও ডাঃ ফিরোজ আলম বলেন, তদন্তকারী কর্মকর্তারা যদি আমাকে বদলি করেন তা হলে আমি চলে যাব। তা ছাড়া আমি ও এখানে থাকতে চাইনা। তদন্তকারী কর্মকর্তা সিনিয়র কনসালটেন্ট ডাঃ শাহাজান নেওয়াজ বলেন, তদন্ত শেষ হলো ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে এর বাইরে কিছু বলা যাবে না।
[highlight][/highlight][highlight][/highlight]


এ ক্যটাগরির আরো খবর..