× Banner
সর্বশেষ
আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী

রাণীশংকৈলে ফুটবল দর্শক মাতালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জয়

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল মীরডাঙ্গী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার মরহুম আলী আকবর এমপি ও মিজানুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল একাডেমী সৈয়দপুর ও দোলুয়া ফুটবল একাদশ খেলায় অংশ গ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। তিনি কিছুক্ষণ খেলা দেখার পর খেলোয়াড়ি পোশাক পড়ে দোলুয়া ফুটবল একাদশের জার্সি পড়ে মাঠে নামেন। মধ্য বিরতির পর তিনি খেলায় নেমে ক্রীড়া নৈপুন্য দেখিয়ে দর্শক মাতালেন। প্রশংসনিয় ব্যক্তিত্ব তিনার দর্শকদের মুখে মুখে এমন কথা। খেলার পাশাপাশি বক্তব্য, আবৃতি, কথার ছন্দ যেন রাণীশংকৈল বাসিকে মুগ্ধ করে তোলেন।

খেলায় ফুটবল একাডেমী সৈয়দপুর ২-০ গোলে দোলুয়া ফুটবল একাদশকে পরাজিত করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, সাবেক এমপি ঠাকুরগাও-৩ মোঃ এমদাদুল হক, প্রমিলা ফুটবল একাডেমীর পৃষ্ঠপোশক অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সইদুল হক, শাহরিয়ার আযম মুন্না। খেলা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসার মো. সফিকুল আলম, সম্পাদক আনিশুর রহমান বাকি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..