রাণীশংকৈলে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে রবিবার রাতে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান সভাপতিত্ব করেন। ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মো. ইয়াসিন আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, হরিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি মো. সইদুল হক প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।