× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

রাণীশংকৈলে এখনও ১৮ বিরঙ্গণার মুক্তিযোদ্ধা সম্মাননা পায়নি

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ২৪ বিরঙ্গণার মধ্যে গত অর্থ বছরে ৬ বিরঙ্গণার মুক্তিযোদ্ধা সম্মাননা ভাতা চালু হয়েছে। ১৮ বিরঙ্গণার এখনও মুক্তিযোদ্ধা সম্মাননা ভাতা পায়নি।

বছরের দিনগুলো তাদের কাটে খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে। গুরুত্বপূর্ণ উৎসব দিবসগুলো আসলে এদের চোখে মুখে ফুটে উঠে করুণ আর্তনাদের ছাপ। ঠিকমতো তারা দিনগুলো পালন করতে পারেনা। এ সব উৎসবের দিনগুলো গলায় কাঁটা বিধে যাওয়ার মতো অবস্থা হয় তাদের।

দেখা হয় মকলেসা বিরঙ্গণার সাথে। করুণ সুরে গড়গড় করে বলতে থাকে বাবু এসব ঈদ আনন্দ কি আমাদের জন্য নয়। কবে আমরা সম্মানী ভাতা পাব যে কষ্টের দিনগুলো কাটবে। সরকারের প্রতি এদের আকুতি ১৮ বিরঙ্গণার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা চালু করে এদের অভিশপ্ত জীবন থেকে বাঁচাতে সাহায্য করবে।


এ ক্যটাগরির আরো খবর..