রাণীনগরে বাল্য বিয়ের দায়ে কাজীসহ তিন জনের ৬০ হাজার টাকা জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাল্য বিয়ের দায়ে কালীগ্রাম ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী) হেলাল উদ্দীনকে ৫০ হাজার এবং মেয়ের দুই মামাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এ জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, ভেটির ছাতারপুকুর গ্রামে জনৈক এক ব্যক্তির নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে নিকাহ রেজিস্ট্রার হেলাল উদ্দীনসহ তিন জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে কাজীর ৫০ হাজার টাকা ও মেয়ের দুই মামা নাটোরের সিংড়ার হোসেনপুর গ্রামের এলাহীর ছেলে জাহিদ হাসান ও জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা, মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।