× Banner
সর্বশেষ
বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

রাণীনগরে নিখোঁজের চার দিনের মাথায় পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিখোঁজের চার দিনের মাথায় পুকুর থেকে ভাসমান অবস্থায় মজিবর ফকির (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৩ নভেম্বর সোমবার রাতে উপজেলার একডালা ইউনিয়নের শরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বৃদ্ধ মজিবর ফকির শরিয়া গ্রামের মৃত বয়তুল্লা ফকিরের ছেলে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃদ্ধ মজিবর ফকিরের ছেলে ফারুক ফকির বলেন, গত শুক্রবার ফজরের নামাজ পরে মসজিদ থেকে বের হন তার বাবা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আতœীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজা-খুজি করে সন্ধ্যান না পাওয়ায় সোমবার সকালে নাটোরে একজন গনকের কাছে জান তিনি।

এ সময় বাড়ি থেকে ফোন দিয়ে জানানো হয় গ্রামের একটি পুকুরে লাশ ভাসছে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ রাতে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেছে। ফারুক ফকির আরো বলেন, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..