× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রাণীনগরে দোকানে নকল কিটনাশক ঔষুধ রাখায় মালিকের জরিমানা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
নকল কিটনাশক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দোকানে নকল কিটনাশক ঔষুধ রাখার অপরাধে এক দোকান মালিকের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দোকানে নকল কিটনাশক ঔষুধ রাখার দায়ে দোকান মালিক লুৎফর রহমানের এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উপজেলার আবাদপুকুর বাজারে ওই দোকানে কিটনাশকের নকল ঔষুধ রেখে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুনকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকান ঘড় তল্লাশী করে ইন্তেফা কোম্পানীর “বাতির” নামক নকল ঔষুধ পায় ভ্রাম্যমান আদালত। এতে ওই দোকান মালিক লুৎফর রহমানের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভেজাল ঔষুধ বিক্রি প্রতিরোধে এবং কৃষকদের বাঁচাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..