× Banner
সর্বশেষ
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার সর্বশেষ প্রতিবেদন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
করোনার সর্বশেষ প্রতিবেদন

দেশে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১৩,৩৬০টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৬১৫ সুস্থ হয়েছেন ২৩৭৫ জন ও মৃত্যু বরণ করেছে ২১ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হয়ে ২১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২৩ জনে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৫ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ০৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ২১ জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২৩ জনে। মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৫ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। করোনা থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।


এ ক্যটাগরির আরো খবর..