রাণীনগরে করোনায় নতুন পাঁচজন আক্রান্ত ॥ এনিয়ে আক্রান্তের সংখ্যা ছয় জন

রাণীনগরে করোনায় নতুন পাঁচজন আক্রান্ত ॥ এনিয়ে আক্রান্তের সংখ্যা ছয় জন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় করোনা ভাইরাসে নতুন করে আরো পাঁচজন আক্রান্ত হয়েছেন। এর আগে হাসপাতালের এক নার্স করোনায় আক্রান্ত হয়। এনিয়ে রাণীনগর উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ছয় জন। নতুন করে আক্রান্তদের মধ্যে আরো তিন জন হাসপাতাল স্টাফ এবং অপর  দুই জন ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত। এ তথ্য নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, রাণীনগর উপজেলায় নতুন করে আরো পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের ২৫ বছর বয়সি এক নার্সের করোনা শনাক্ত হলে গত ২৪ এপ্রিল হাসপাতাল স্টাফসহ আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা ৬৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকাল কলেজ হাসতাল ল্যাবে পাঠানো হয়।
এর মধ্যে বুধবার সকালে পাঁচ জনের পজেটিভ রিপোর্ট হাতে আসে। এতে হাসপাতাল স্টাফের প্রথম করোনায় আক্রান্ত নার্সের স্বামী (৩০), আরো একজন নার্স (২৮) ও একজন গাড়ি চালক (৩৫) এর করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া ঢাকা ফেরত গার্মেন্টস কর্মি যুবক (২৭) ও নারায়নগঞ্জ ফেরত যুবক (৩৫) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকা ফেরত যুবক রাণীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামের ও নারায়নগঞ্জ ফেরত যুবক খাগড়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে রাণীনগর উপজেলায় মোট ছয় জন করোনায় আক্রান্ত হলো।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন বলেন, গত বৃহস্পতিবার রাতে প্রথম করোনা শনাক্ত নার্সের কোয়ার্টার ওই রাতেই লক ডাউন করা হয়েছে। এছাড়া নতুন আক্রান্ত পরিবারগুলো যে কোন সময় লক ডাউন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।