রাণীনগরে কক্টেল বিষ্ফোরন মামলায় ও ইয়াবাসহ গ্রেফতার-৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কক্টেল বিষ্ফোরন ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার শরিয়া গ্রামের মেহেদি হাসান খোকনের বাড়িতে কক্টেল বিষ্ফোরন ঘটনার রাণীনগর থানার গত ১১/১১/১৮ইং তারিখে ১১ নং মামলায় উপজেলার কাশিমপুর নমসমূদ্র পাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৭), ভবানীপুর সরদার পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ওয়াছিদ আলী (৪৪), এনায়তপুর সরদার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো: বেদারুল ইসলাম (৪৩), ও নওগাঁ থানার বিল ভবানীপুর গ্রামের শাজাহান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (২৪) সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অপর দিকে, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ রোডে ১৫ পিচ ইয়াবাসহ বনমালীকুড়ি গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে সুমন মিয়া (২০) কে গ্রেফতার করা হয়েছে।

রাণীনগর থানার ওসি (তদন্ত) মো: তারেকুর রহমান জানান, কক্টেল বিষ্ফোরন মামলায় চার জন ও ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।