× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাণীনগরে এক যুবতিকে ধর্ষনের অভিযোগে মামলা ॥ অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিয়ের প্রলোভনে ২০ বছর বয়সি এক যুবতিকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত ধর্ষক হাফিজুর রহমান (২৭) কে গ্রেফতার করেছে। গ্রেফতার হাফিজুরকে বুধবার সকালে আদালতে এবং যুবতিকে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবতি রাণীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা এবং গ্রেফতার হাফিজুর রহমান একই উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের সহিম উদ্দীন মন্ডল ওরফে বটুর ছেলে।

যুবতির বাবা (৫৫) জানান, গত প্রায় চার বছর আগে দারিদ্রতার কারনে স-পরিবারে ঢাকায় যান। সেখানে যুবতি মেয়ে একটি গার্মেন্টসে এবং পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই মধ্যে তার ভাগ্নে হাফিজুর রহমান ঢাকায় গিয়ে তাদের ভারা বাসায় ওঠে। ওই বাসায় প্রায় আড়াই বছর এক সঙ্গে ছিলেন তারা। এরই মধ্যে যুবতি মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় সে। শেষ পর্যন্ত গত ৯ জুন রাতে যুবতি স্ব-পরিবারে নিজ বাড়িতে ফিরে আসে। এ সময় হাফিজার রহমান যুবতির বাড়ীতে গিয়ে জানায়, আনুষ্ঠানিক ভাবে কালই তাকে বিয়ে করবে। বিয়ের এমন প্রলোভন দিয়ে ওই রাতেই যুবতিকে ধর্ষন করে ভোর রাতে পালিয়ে যায় সে। এর পর থেকে তার সাথে যুবতির পরিবারের লোকজন যোগাযোগ করলেও বিয়ে করতে অস্বিকার করে।

এক পর্যায়ে সুষ্ঠু বিচারের আশায় আদালতে অভিযোগ দায়ের করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে রাণীনগর থানা পুলিশকে অভিযোগটি মামলা আকারে রেকর্ডভুক্ত করতে নির্দেশ দেয়। এরপর রাণীনগর থানা পুলিশ মঙ্গলবার রাতে মামলা ভুক্ত করে ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক হাফিজুর রহমানকে গ্রেফতার করে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, গ্রেফতারকৃত হাফিজার রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষিতা যুবতিকে মেডিক্যাল চেকআপের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..