রাণীনগরের একডালা ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীনগরের একডালা ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক বিজয়ের লক্ষে সোমবার দুপুরে একডালা ইউনিয়নের চকারপুকুর গ্রামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিকের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সহ-সভাপতি ও অতিরিক্ত সচিব (অব:) ড. ইউনুস আলী প্রামানিক, আনোয়ার হোসেন, ফরিদা বেগম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, কোষাধক্ষ রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম স্বজল, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একডালা ইউপির আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলী সহ অন্যান্যরা।
এছাড়া উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবার সার্বিক সহযোগীতার আহ্বান জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।