মোঃ ফরহাদ শেখঃ রাজৈরে এক পুেত্রর ভয়ে পিতা থানায় সাধারন ডাইরী করেছেন।
জানা যায়,উপজেলার গোবিন্দপুর গ্রামের আয়ুব আলী শেখের ৩য় পুত্র মো:সুমন শেখ পরিবারের সকলের অমতে এক খ্রিষ্টান ধর্মের মেয়েকে বিবাহ করে।এ ঘটনা জানাজানি হলে তার এলাকার লোকজন ও নিকট আত্মীয়রা তার উপর ক্ষিপ্ত হয়।সুমন পরিবারের অন্যান্য সদস্যদের উদ্দেশ্য করে লোক মারফত বিভিন্ন কথাবার্তা বলে বেড়াচ্ছে।তার পিতা তার ব্যবহারে ক্ষুদ্ধ হয়ে প্রাথমিক ভাবে মৌখিক তেজ্য করেছেন।শুধু তাই নয় ভবিষ্যতের কথা চিন্তা করে সুমনের পিতা আইউব আলী শেখ রাজৈর থানায় একটি সাধারন ডাইরী করেছেন।
আইউব আলী শেখ জানান,আমার ছেলে ব্যাক্তিগত জীবনে চালচলন ভালো না।ওর নামে থানায় মামলা আছে।ও এখন পালাতক রয়েছে।কেহ যদি সন্ধান দিতে পারে তাকে আমি ৫০ হাজার টাকা পুরুস্কার দিব।