রাজীবের চিকিৎসার ভার বহন করছে (ঢামেক)

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপে হাত হারানোর তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের চিকিৎসার সমস্ত ব্যয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বহন করছে। এ ছাড়া বাড়তি যেসব খরচ হচ্ছে, তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক তার নিজস্ব তহবিল থেকে দিচ্ছেন। রাজীবের চিকিৎসায় সাত সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। জানালেন ঢামেক অর্থোপেডিকস বিভাগের প্রধান ও ওই মেডিকেল বোর্ডের প্রধান ডা. শামসুজ্জামান শাহীন।

আজ (বৃহস্পতিবার) সকালে তিনি এ কথা জানান।

তিনি জানান, আমরা রোগীকে পরীক্ষা করে দেখেছি। তার আরও পরীক্ষা-নিরীক্ষা দিয়েছি। আরও কোনো সমস্যা রয়েছে কি না তা জানতে তার সিটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে রাজীবের অবস্থা স্থিতিশীল আছে।

বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এর আগে তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি ছিলেন।

গেলো মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের দিক থেকে ফার্মগেটমুখী বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে ওভারটেক করার জন্য বাঁ দিক গা ঘেঁষে পড়ে। দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন সে হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি।

এ ঘটনায় দুই বাস চালককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ।

এদিকে, বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই বাসের রেষারেষিতে হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র  রাজীব হোসেনের চিকিৎসা ব্যয় ওই দুই বাস মালিককে (বিআরটিসি ও স্বজন পরিবহন) বহন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হাত হারানো রাজীবকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।