হাত কেটে ঝুলিয়ে দিন, দেশ ভাঙতে চাওয়া এই কীটদের দ্রুত খতম করুন -শিবসেনা

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ মোদি সরকারকে সমর্থন জানিয়ে শিবসেনা বলল শরজিল ইমাম যে রাস্তা বন্ধের কথা বলেছে, সেখানেই ওর হাত কেটে ঝুলিয়ে রাখা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ, এই ধরনের কীটদের দ্রুত খতম করুন।

শিবসেনার মুখপত্রের সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘‘ শরজিল ভারত ভাঙার পক্ষে সওয়াল করছে। যে রাস্তা বন্ধের কথা বলেছে ও, সেখানেই ওর হাত কেটে ঝুলিয়ে রাখা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ, এই ধরনের কীটদের দ্রুত খতম করুন। একই সঙ্গে শরজিলের নামে রাজনীতি করাও বন্ধ করুন।

শিবসেনার বিবৃতি অনুযায়ী, দেশজুড়ে চলা শান্তিপূর্ণ আন্দোলনের ক্ষতি করেছে শরজিলের বক্তব্য। শরজিলকে বিজেপির মতোই ‘অ্যন্টিন্যাশানল’-ই মনে করছে শিবসেনা। একই সঙ্গে তাদের অভিযোগ, এই ধরনের কার্যকলাপই ভোটের মুখে দিল্লিতে সুবিধে পাইয়ে দিল বিজেপিকে। কেন্দ্রীয় সরকারকে শিবসেনা সতর্ক করে বলছে, ভবিষ্যতে যেন আর কোনও শরজিল তৈরি না হয়, সে ব্যপারে সরকারের সচেতন থাকা উচিত।
ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘‘অসমকে ভারত থেকে আলাদা করে দিতে হবে। একটি সরু অংশের মাধ্যমে উত্তর-পূর্ব ভারত এ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রয়েছে। লাখ পাঁচেক মুসলিম ঘাঁটি গেড়ে বসে পড়লেই, উত্তর-পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব হবে। আর তা হলেই হুঁশ ফিরবে নরেন্দ্র মোদী সরকারের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।