× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাটে নকল সোনার মূর্তিসহ জ্বীনের বাদশা আটক

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
rajarhat

কুড়িগ্রামের রাজারহাটে নকল সোনার মূর্তিসহ শাহ আলম (৩৫) ওরফে জ্বীনের বাদশা নামের এক প্রতারককে আটক করে পুলিশে কাছে সোর্পদ করেছে এলাকাবাসী। এ ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর ২০২৩ইং বুধবার সন্ধ্যায় চাকিপশার ইউপির নাককাটিরহাট বাজারে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার নাজিমখান ইউপির রতিরাম পাঠানপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার পুত্র শাহ আলম ওরফে নুর আলম জ্বীনের বাদশা সেজে উমরমজিদ ইউপির বালাকান্দি এলাকার মোঃ হোসেন আলীর স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৩২)কে পূজা করে  মাটির তল থেকে সোনার মূর্তি উদ্ধারের লোভ দেখিয়ে ১৩ হাজার ৫শত টাকা হাতিয়ে নেন। এরপর  নাজমা বেগমকে এক সপ্তাহ পর মাটির তলে একটি নকল সোনার মূর্তির মাথা দেখিয়ে ৩০ হাজার টাকা চাইলে নাজমা বেগমের কাছে টাকা না থাকায় বিষয়টি তার বড় জিয়ারুল রহমানকে বিষয়টি অবহিত করেন। পরে জিয়ারুল রহমান বিষয়টি টের পেয়ে কৌশলে তার বোন নাজমা বেগমকে দিয়ে মুঠোফোনের মাধ্যমে ৩০ হাজার টাকা দেয়ার কথা বলে নাককাটিরহাট বাজারে ওই জ্বীনের বাদশাকে আসতে বললে গতকাল বুধবার সন্ধ্যায় নুর আলম ওরফে জ্বীনের বাদশা নাককাটিরহাট বাজারে আসে এবং জিয়ারুল রহমানকে দেখে দৌড়ে পালানো সময় এলাকাবাসী তাকে আটক করে তার কাছ থেকে একটি নকল সোনার মূর্তি ও ২টি তাবিজসহ ৯৯৯ কল দিয়ে রাজারহাট থানা পুলিশের কাছে সোর্পদ করে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দল্লা হিল জ্জামান বলেন -শাহ আলম ও নুর আলম ওরফে জ্বীনের বাদশার নামে মোছাঃ নাজমা বেগমকে বাদী করে রাজারহাট থানায় একটি প্রতারণা মামলা রুজু করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..