× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

আবু নাসের, ফরিদপুর ব্যুরো

রাজবাড়ীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
রাজবাড়ীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ওমর ফারুক ওরফে সবুজ(৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি টিম। বুধবার দিবাগত রাতে তাকে আটক করে।

ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত গাঁজা, ইয়াবা, হেরোইন, মদ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যর প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

“বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

ফরিদপুর র‌্যাব ক্যাম্প বুধবার দিবাগত রাতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন চন্দনী ব্রীজ সংলগ্ন হাইওয়েতে চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনাকালে একটি প্রাইভেটকার হাইওয়ে থেকে পাশের একটি রাস্তা দিয়ে র‌্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে আকস্মিক পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আভিযানিক দলটি গাড়িটিকে ধাওয়া করে আটক করেন। তবে প্রাইভেটকার এর চালক গাড়িটি ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকার যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১২-৭২৫০ হতে ৮৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

প্রাইভেটকারে রক্ষিত গাড়ীর কাগজপত্র যাচাই বাচাই করে জানা যায়, উক্ত প্রাইভেট কারের প্রকৃত বর্তমান মালিক ওমর ফারুক ওরফে সবুজ(৩১), পিতা-শহিদুল্লাহ শরিফ, সাং-পশ্চিম আলীপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর। পরবর্তীতে তাকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পশ্চিম আলীপুর গ্রাম এলাকা হতে আটক করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে এবং পলাতক আসামী মোঃ ফারুক জমাদ্দার(৩৫), পিতা-মোঃ নয়ন জমাদ্দার, সাং-রঘুনন্দনপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর পরস্পর যোগসাজসে তার প্রাইভেটকার যোগে ফেন্সিডিল বহন করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..