× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

নিউজ ডেস্ক

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
রাজবাড়ীতে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: রাজবাড়ী জেলার পাংশায় ১৯২ বোতল ফেন্সিডিলসহ মোঃ লাল্টু মিয়া(২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

বুধবার (২ ফেব্রæয়ারী) সকালে উপজেলা শহরের ডন মোড় নামক স্থানে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়কের উপর থেকে র‌্যাবের একটি টিম তাকে আটক করে। আটককৃত লাল্টু মিয়া ঝিানাইদহ জেলার মহেশপুর থানার অনন্তপুর গ্রামের আব্দুল গফ্ফার এর ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ডন মোড় নামকস্থানে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে মাদক ব্যবসায়ী মোঃ লাল্টু মিয়াকে আটক করেন।

এ সময় আটককৃত আসামীর হেফাজত থেকে ১৯২ বোতল ফেন্সিডিল, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি ট্রাক, ট্রাকে থাকা ৪২পিচ স্টিলের সীট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায় সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ট্রাক যোগে ফেন্সিডিল সরবরাহ করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..