রাজনৈতিক অংগনে দেউলিয়া, এতিম ও পরগাছা দলে পরিণত হয়েছে বিএনপি

বিএনপি আজ বাংলাদেশের রাজনৈতিক অংগনে দেউলিয়া, এতিম ও পরগাছা দলে পরিণত হয়েছে। সামনের সংসদ নির্বাচনে না এলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগ চায় তারা সংবিধানের অধীনে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুক। বললেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, এম.পি।

আজ শ্যামলীতে আদাবর থানা এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত গণসংযোগ ও প্রচার পত্র বিলি কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, আব্দুস ছাত্তার, ইকবাল হোসেন অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

জনাব নানক বলেন বিএনপি-জামায়াত জোটের অতীতের অন্ধকারাচ্ছন্ন, বিভৎস ও অপরিণামদর্শী রাজনীতির কারণে ভোটের রাজনীতিতে পিছিয়ে পড়েছে। এজন্য তারা হারিয়ে যাওয়ার ভয়ে নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। এতে তারা সফল হবে না। কেননা রাষ্ট্র নায়ক শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে উন্নয়ন-বিস্ময় সৃষ্টি করেছেন। বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রা এখন বিশ্বের রোল মডেল।

তিনি ঢাকা-১৩ সংসদীয় এলাকাবাসীকে সারা দেশে সংসদ নির্বাচনের যে আমেজ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগিয়ে নৌকা মার্কার বিজয়ের সুনিশ্চিতের আবেদন জানান।

পরে জনাব নানক কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্যামলী সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও জন সচেতনতামূলক প্রচার পত্র বিলি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।