× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ঢাকা দক্ষিণ সিটিতে নাইট শিফট(রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত) চালু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

পরীক্ষামূলকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আজ বৃহস্পতিবার থেকে নাইট শিফট চালু হচ্ছে। নাইট শিফটে নিজেই কাজ করবেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত তিনি নগর ভবন থেকে ঢাকা দক্ষিণের বিভিন্ন বিভাগ সরাসরি মনিটরিং করবেন। এছাড়া, সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারাও রাতে অফিস করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যানজট নিরসন ও দাপ্তরিক কাজ আরও গতিশীল করতে ডিএনসিসি আজ থেকে পরীক্ষামূলকভাবে নাইট শিফট চালু থাকবে। যাতে করে নগরবাসীরা দিনের মতো রাতেও সেবা পেতে পারেন। মেয়র নিজেও নাইট শিফট করবেন। আজ তিনি রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নগরভবনে থেকে কার্যক্রম মনিটরিং করবেন।

তিনি আরও বলেন, এ কারণে ডিএসসিসির মাঠ পর্যায়ে কার্যক্রমস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য এক অফিস আদেশ জারি করা হয়েছে। গেল ১০ সেপ্টেম্বর রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে বাসের রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত কমিটির প্রজ্ঞাপন জারির পর প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র বলেছিলেন, যানজট নিরসনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল শহরের মতো ঢাকাতেও দিনের পাশাপাশি রাতেও অফিস আওয়ার শুরু হতে পারে। সিউলে বিভিন্ন করপোরেশন ও সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান নাইট শিফটে কাজ করে। রাত ৯টা থেকে তাদের শিফট শুরু হয়। সকালে আবার আরও একটি শিফট শুরু হয়। তারা পুরো সময়টাকে ব্যবহার করছে। এ কারণে মানুষের মুভমেন্ট অনেকটা কমে গেছে। তার সুফল তারা ভোগ করছেন। যানজট হচ্ছে না।

মেয়র আরও বলেন, আমাদের ঢাকা শহরও এখন রাত একটা থেকে দেড়টা পর্যন্ত অনেক অ্যাকটিভ দেখা যায়। ট্রান্সপোর্টগুলো ডিস্ট্রিবিউশন করছে। যদি সরকার মনে করে রাতের বেলায় একটা শিফট কাজ করবে, তাদের যদি পেমেন্ট, সিকিউরিটি এবং যাতায়াত নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাহলে ভালোই হবে।


এ ক্যটাগরির আরো খবর..