× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজধানী ঢাকার মেট্রোরেলের কাজ ২০২০ সালের মধ্যে শেষ

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  রাজধানী ঢাকায় মেট্রোরেল প্রকল্প এখন দৃশ্যমান বাস্তবতা। অনেক স্থানেই এই রেললাইন স্থাপনার জন্য পিলার বসে গেছে। কোথাও কোথাও কাজ আরও বেশি এগিয়ে। শিগগিরই নগরবাসী এর আরও বাস্তব রূপ দেখতে পাবেন। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, মেট্রোরেল প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রাথমিক পর্যায়ের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হবে ২০১৯ সালের ডিসেম্বরে। এছাড়াও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে ২০২০ সালের মধ্যে।

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই মন্তব্য করে তি‌নি ব‌লেন-‘নির্বাচনে তফসিল ঘোষণার বাকি আর মাত্র পৌনে তিন মাস। এর মধ্যে আনুষ্ঠানিক সংলাপের কোনও প্রয়োজন নেই। সব কিছুই কি আনুষ্ঠানিক হতে হবে। চোখে দেখাদেখি না হোক, টেলিফোনে তো অনানুষ্ঠানিক কথাবার্তা হতে পারে। এতে করে নিজেদের দূরত্ব কমে যায়। টেলিফোনে কথা বললে সমস্যা কোথায়।’

জোট সম্প্রসারিত হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন-‘এটা মেরুকরণের বিষয়। নির্বাচন এলে পোলারাইজেশন হবে। দেশে অ্যালায়েন্স পলিটিক্স তো আছে। অনেকে জোটে আসতে চাইছে। একারণে তা বাড়তেও পারে। অনেকে আবার আলাদা জোট গঠন করছে। শেষপর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়ায় তা এখনই বলা যাচ্ছে না।’

এ সময় তিনি মেট্রোরেল প্রকল্পের কাজের অগ্রগতি দেখেন এবং কাজে নিয়োজিত জাপানি প্রকৌশলী ও সংশ্লিষ্টদের কাছে প্রকল্পের খোঁজ খবর নেন।


এ ক্যটাগরির আরো খবর..