× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী পাহাড়ি ফল মেলা ২০২৫ শুরু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
পাহাড়ি ফল মেলা ২০২৫

পার্বত্য চট্টগ্রামের অর্গানিক ফল ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে রাজধানীর বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘পাহাড়ি ফলমেলা ২০২৫’। প্রধান অতিথি হিসেবে ফল মেলা উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

মেলায় পার্বত্য অঞ্চলের মৌসুমি ফল—যেমন আনারস, আম, কাঁঠাল, রাম্বুটান, লিচু ইত্যাদির সমাহার প্রদর্শিত হচ্ছে। একইসাথে আগত দর্শনার্থীরা পাচ্ছেন পাহাড়ি সংস্কৃতি, জীবনযাত্রা ও হস্তশিল্প ঘনিষ্ঠভাবে জানার সুযোগ।

এই আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত ফলের প্রতি জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজক পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। আয়োজকদের মতে, এই মেলা শুধু ভোক্তা ও কৃষকের সংযোগ নয় বরং একটি সমন্বিত শিক্ষা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই আলোচনা সভায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মেলায় পার্বত্য তিন জেলা ও রাজধানী-সহ মোট ৩০টি স্টল অংশ নিচ্ছে। পাহাড়ি ফল মেলা ২-৫ জুলাই প্র্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।


এ ক্যটাগরির আরো খবর..