× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর ডেমরায় ১৭ ঘণ্টা পর খাল থেকে শিশুর দেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
খাল থেকে শিশুর দেহ উদ্ধার

রাজধানীর ডেমরায় ডিএনডি  মানসিক প্রতিবন্ধী শিশু আকাশির (১৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এর আগে বুধবার দুপুর দুইটার ডেমরার বামৈল এলাকায় চার বান্ধবী মিলে গোসল করতে নেমে শিশু আকাশি নিখোঁজ হয়।

মৃত আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তার পরিবার ডেমরার বামৈল এলাকায় ভাড়া থাকতো।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, বুধবার দুপুর দুইটার দিকে বামৈল এলাকায় খালে গোসল করতে যায় আকাশি। এ সময় ডুবে গিয়ে নিখোঁজ হয় সে। আকাশির খেলার সাথিরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে তার বান্ধবীদের জিজ্ঞেস করলে তারা ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার থেকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..