× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

রাজধানীতে সড়ক দুর্ঘটনা

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলে রাজউক মোড়ে দুজন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। এতে আহত হয়েছেন আরো একজন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিকশাযাত্রী নূরজাহান বেগম (৪৫) ও রিকশাচালক খোকন (৪০)। আহত হয়েছেন নূরজাহান বেগমের স্বামীর বড় বোন ফাতেমা বেগম (৫০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রাজউক মোড়ে একটি চলন্ত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বিটিসিএল নামের একটি যাত্রীবাহী বাস। এ সময় রিকশাচালকসহ দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান ট্রাফিক কনস্টেবল মজিবুর রহমান।

ঢামেক সূত্র জানায়, আহত অবস্থায় তিনজনকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা নূরজাহান বেগমকে সকাল সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন। সকাল ১০টায় রিকশাচালক খোকনও মারা যান।

কনস্টেবল মজিবুর রহমান জানিয়েছেন, ঘাতক বাসের ড্রাইভারকে আটক করে মতিঝিল থানায় সোপর্দ করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..