× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

ডেস্ক

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
বৃষ্টির সম্ভাবনা

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। কয়েক দিনের ভ্যাপসা গরম শেষে বৃষ্টিতে এতে কিছুটা হলেও তাপমাত্রা কমে যাওয়ায় স্বস্তি অনুভব করছেন নগরবাসী।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঝোড়ো হাওয়ার পর শুরু হয় বৃষ্টি। এদিকে বৈশাখের শুরুতে স্বস্তির এমন বৃষ্টি পেয়ে প্রশান্তির নিশ্বাস ফেলছেন রাজধানীবাসী।

সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেট, গ্রিন রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমেছে। এতে সড়কে থাকা যানবাহনগুলোকে ধীরে চলতে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে।

তেজগাঁওয়ে ইমরান মাহমুদ নামে একজন বলেন, প্রয়োজনীয় কাজ শেষ করে অফিসে ফিরছিলাম। বৃষ্টিতে মনটাই ভালো হয়ে গেল। কি যে শান্তি লাগছে, বলে বোঝাতে পারব না। এখন গিয়ে ফুরফুরে মেজাজে কাজ করব।

স্বস্তির কথা শোনালেন কারওয়ান বাজারের মোস্তাফিজুর রহমানও। তিনি বলেন, এ কদিন যে গরম ছিল, তা আজকের বৃষ্টির মাধ্যমে অনেকটাই চলে গেল।


এ ক্যটাগরির আরো খবর..