× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

রাজধানীতে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তাসহ দু’জনকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কলাবাগানে মার্কিন রাষ্ট্রদূতের সাবেক ব্যক্তিগত কর্মকর্তাসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে উত্তর কলাবাগানের এশিয়া নিবাসে কুরিয়ার সার্ভিস থেকে আসার কথা বলে ৫ থেকে ৭ জন ভবনে প্রবেশ করে। এর মধ্যে দুইজন দোতলায় গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে কুপিয়ে পালিয়ে যায়।

কলাবাগানের বাসায় ঢুকে এ হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন আরো দুজন। একজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন, ডিএমপি কমিশনার।

এসময় তারা ভবনের নিরাপত্তারক্ষী পারভেজকে কুপিয়ে আহত করে। পালিয়ে যাওয়ার সময় পাশের ডলফিন গলিতে টহলরত পুলিশরা আটকানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়। এসময় আহত হন এক পুলিশ সদস্য।

আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া। নিহত জুলহাস সমকামী ও হিজড়াদের অধিকার সম্পর্কিত ‘রূপবান’ নামক একটি ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।

কাশিমপুরে কারারক্ষী খুনের মাত্র ছয় ঘন্টার মাথায় রাজধানীতে কুপিয়ে হত্যা করা হলো মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও ইউএসএআইডির প্রোগ্রাম অফিসার জুলহাস মান্নান ও তার বন্ধুকে।

রাজধানীর কলাবাগানের ৩৫ নম্বর বাসায় থাকতেন মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এ আইডির কর্মকর্তা জুলহাস মান্নান। সোমবার বিকেলে আনুমানিক ৫ টার দিকে পার্সেল দেয়ার কথা বলে ৫ থেকে ৬ জন অপরিচিত লোক আসে তার বাসায়। এসময় কেয়ারটেকার তাদের পরিচয় জানতে চাইলে, প্রথমে তাকে আক্রমণ করে দুর্বৃত্তরা। পরে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জুলহাস এবং তার বন্ধুকে। এতে ঘটনাস্থলেই নিহত দু’জন। পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্যের উপরও হামলা চালায় দুর্বৃত্তরা।

নিহত জুলহাস মান্নান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা দিপু মনির খালাতো ভাই। জুলহাস সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকার সম্পর্কিত ম্যাগাজিন রুপবান এর সম্পাদক ছিলেন। ইউএসএআইডি’তে জেন্ডার সমতা নিয়ে কাজ করতেন।


এ ক্যটাগরির আরো খবর..