× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

রাজধানীতে ভুয়া শ্রম পরিদর্শক গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/arrest-false.jpg

রাজধানীর গুলশান এলাকা থেকে মো. রাসেল হোসেন (৩৮) নামে এক ভুয়া শ্রম পরিদর্শককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) তাকে গুলশান-১ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেলের গ্রামের বাড়ি বোয়ালমারী, ফরিদপুর।

গুলশান থানায় দায়ের করা এজাহার অনুযায়ী, গুলশানস্থ সাউথ এভিনিউ লি: নামক প্রতিষ্ঠানে সহকারী শ্রম পরিদর্শক পরিচয় দিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান এবং এ বাবদ প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা দাবি করেন রাসেল। বিষয়টি সাউথ এভিনিউ লি: এর কর্মকর্তাদের সন্দেহ হলে তারা ভুয়া সহকারী শ্রম পরিদর্শককে আটক করে।

পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো. রাসেল হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..