× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

হরতালের মধ্যে চলায় রাজধানীতে বাসে আগুন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
রাজধানীতে বাসে আগুন

আজ সারা দেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। হরতালের মধ্যে চলায় রাজধানীর তাঁতিবাজার, মোহাম্মদপুর ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ অক্টোবর) প্রথমে সকাল ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ঠিক এক ঘণ্টা পর মোহাম্মদপুর টাউনহলের সামনে পরিস্থান পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে সাড়ে ১০টায় রাজধানীর তাঁতিবাজার এলাকায় বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া টঙ্গী এলাকায় বিআরটিসি একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সকাল থেকে ৩টি বাসে আগুন নির্বাপণের কাজ করেছে ফায়ার সার্ভিস। সকাল ৯টা ৬ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। সকাল ১০টা ২২ মিনিটে টাউন হল বাজার, মোহাম্মদপুরে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে। সকাল ১০টা ২৮ মিনিটে তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় কম। ব্যক্তিগত বাহনের উপস্থিতিও অনেক কম দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..