× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাজধানীতে পথশিশুকে ধর্ষণ ও অমানবিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

Dutta
হালনাগাদ: রবিবার, ৬ জুন, ২০২১
rape

রাজধানীতে পথশিশুকে ধর্ষণ ও অমানবিক নির্যাতন করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

উক্ত ঘটনায় ৫ই জুন শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জে মো. সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিক (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (৫ জুন) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব।

তিনি বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এক পথশিশুকে কেরানীগঞ্জের ভিকটোরিয়া পার্ক থেকে চাকুর ভয় দেখিয়ে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে গ্রেফতার সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিক।

ধর্ষণের পর শিশুটিকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করা হয়। ওই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

এছাড়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র‍্যাব-১০ ওই ঘটনায় ছায়া-তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এএসপি এনায়েত কবীর সোয়েব আরও বলেন, এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র‍্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার মনু মিয়ার ঢাল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি টাইগার ছিদ্দিককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার টাইগার ছিদ্দিক ভিকটিমকে ধর্ষণ ও নির্যাতন করার কথা স্বীকার করেন। তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..