× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

রাজধানীতে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। স্কুলছাত্রীর নাম সুরাইয়া আক্তার রিশা (১৫)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। রিশা কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ছুরিকাহত রিশা রক্তাক্ত অবস্থায় স্কুলের সামনে ফুটওভারব্রিজের নিচে পড়ে ছিল । স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পেটের বাম পাশে ছুরির আঘাতে নাড়ি বের হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কে বা কারা রিশাকে ছুরিকাঘাত করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে রিশার মা তানিয়া আক্তার বলেন, ‘ইস্টার্ন মল্লিকায় একটি টেইলার্সে কাপড় বানাতে যেতেন তারা।

ওই টেইলার্সের একটি ছেলে রিশার দিকে দৃষ্টি দেয়। ছেলেটি রিশাকে বিরক্ত করতো বলে রিশা বিভিন্ন সময় তাকে জানিয়েছে। এ ঘটনার সঙ্গে সে জড়িত থাকতে পারে।

এই ছুরিকাঘাতের বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..