গাড়ি রেকারিং ও জেল-জরিমানা বন্ধসহ সাত দফা দাবিতে রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে।
রোববার (১৩ মার্চ) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
এর আগে শনিবার (১২ মার্চ) ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের ধলপুর যাত্রাবাড়ী কার্যালয়ে এক সভায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।