পিএসজির জার্সি গায়ে মাঠে নেমেছেন লিওনেল মেসি। বদলি হিসেবে ম্যাচের ৬৩ মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন খুদেরাজ।
তবে মেসির মাঠে নামার আগেই অবশ্য জয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল পিএসজির।
নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে রাঁসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় পিএসজি। তবে প্রথম গোলের জন্য অবশ্য ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে।