× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

পিআইডি

রমজান মাসে সরকার দুস্থদের সহায়তা করছে, বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে -পরিবেশমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
shahab uddin

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন,  রমজান মাসে সরকার দুস্থদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে, বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এবার রমজানে ইফতার পার্টির আয়োজন না করে সেই অর্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করতে হবে। সমাজের বিত্তশালীদের  উদ্দেশে মন্ত্রী বলেন, রমজান মাসে আপনারা যতটুকু পারেন অসহায় মানুষদের সহায়তা করেন।

আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মধ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বড়লেখা উপজেলার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার; মহিলা প্রশিক্ষণার্থী ও উপকারভোগীদের মধ্যে ৬ লাখ টাকা; প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার সরকারি/এম.পি.ও ভুক্ত প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির ১৮৬ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব ; সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত ক্যান্সার, কিডনি, হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত ১৯ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তার ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়া, মন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল হতে বড়লেখার দুস্থদের মাঝে ২ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, সরকার দেশে আধুনিক কৃষি ব্যবস্থার প্রচলন করেছে এবং কৃষকদের পর্যাপ্ত প্রণোদনা প্রদান করছে ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষিত মা যেন শিক্ষিত জাতি উপহার দিতে পারে সেজন্য সরকার সকল মা’র উন্নয়নে ভাতা ও প্রশিক্ষণ প্রদান করছে। স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে তাই দেশের মেধাবী শিক্ষার্থীদের সরকারিভাবে ট্যাব উপহার দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজউদ্দীন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম।


এ ক্যটাগরির আরো খবর..