× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

রমজান মাসজুড়ে কর্মহীন অসহায় মানুষের মাঝে দ্যা নিউজের ইফতার বিতরণ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২০
ইফতার বিতরণ

করোনা দুর্যোগে পুরো রমজান মাস জুড়ে রোজাদার, ছিন্নমূল, কর্মহীন, ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে দ্যা নিউজ। দ্যা নিউজের কর্ণধার প্রমিথিয়াস চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে প্রতিদ্যানই রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মানুষকে ইফতার সামগ্রী দ্যায়ে আসছেন।

আজ ২৯ রমজান(২৩ মে) শনিবার রাজধানীর হাইকোর্ট এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, বার্তা সম্পাদক রাইকিশোরী চৌধুরী ও স্টাফ রিপোর্টার শওকত হোসেন জনি।

দ্যা নিউজের স্টাফ রিপোর্টার শওকত হোসেন জনি বলেন, দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক রমজানের শুরু থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে অলিগলি ও ফুটপাতে অবস্থান করা অসহায়, ছিন্নমূল, শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক, রিকশাচালক, শ্রমজীবী মানুষের মাঝে ইফতারের প্যাকেট তুলি দ্যায়েছে। দ্যা নিউজ এর সম্পাদক অতি সাধারণভাবে জীবন যাপন করেও এই করোনা দুর্যোগে নিয়মিত মানুষের সেবা দ্যায়ে আসছে। সত্যি দৃষ্টান্ত স্থাপন করেছেন দ্যা নিউজ। আমি স্রষ্টার নিকট প্রার্থনা করি উনার মতো মানুষ যেন পৃথিবীতে চিরকাল এমন সেবা দ্যাতে পারে। তাকে সেই তৌফিক দান করুক।

বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী বলেন, মহামারী করোনা দুর্যোগে রাজধানীর কর্মহীন অসহায় ছিন্নমূল মানুষের চাহিদার কাছে আমাদের সেবা নিতান্তই নগণ্য। প্রতিদ্যান চাহিদা অনুযায়ী ইফতার সামগ্রী সবার হাতে দ্যাতে না পারার কষ্ট পেতে হয়। কিন্তু আমাদের সাধ্য সীমিত তাই এমনভাবেই সহযোগিতা চালিয়ে যাচ্ছি। পুরো রমজান মাসব্যাপী আমাদের ইফতার বিতরণ করা দ্যা নিউজের সাধ্যের মধ্যে ছিলনা কিন্তু সম্পাদক ও প্রকাশের অসীম উদার মানসিকতায় সম্ভব হয়েছে।

সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, নিজের বাড়িতে ইফতার তৈরি করে দুটো ব্যাগ বোঝাই করে রিকসা নিয়ে রাজধানীর টিকাটুলীর কাছাকাছি কয়েকটি এলাকায় ঘুরে ঘুরে বিতরণ করে আসছি। ইফতার সামগ্রী পেয়ে ছিন্নমূল মানুষের মুখের হাসি দেখে মনের জোর অনেক গুন বেড়ে যায়। সৃষ্টি কর্তা ও ইফতার গ্রহীতাদের নিকট আশীর্বাদ কামনা করি যেন এভাবে সারাজীবন মানুষের সেবা করতে পারি।


এ ক্যটাগরির আরো খবর..