× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আঞ্চলিক প্রতিনিধি

রমজানে সাড়া ফেলেছে ন্যায্য মূল্যের দোকান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
ন্যায্য মূল্যের দোকান

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে ন্যায্যমূল্যে ইফতার সামগ্রী বিক্রির দোকানে পণ্য বিক্রি শুরু হয়েছে। খুচরা বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করায় নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে “মানুষ মানুষের জন্য যুবসঙ্ঘের” সহায়তায় কম দামে ইফতার পণ্য সামগ্রী ক্রেতাদের কাছে বিক্রয়ের লক্ষে গত ২৬ ফেব্রæয়ারি গৌরনদী পৌর বালুর মাঠে ন্যায্যমূল্যে ইফতার সামগ্রী বিক্রির দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান ও সহকারী কমিশনার মো. রাজিব হোসেন। সকল পণ্য বাজারের চেয়ে কম দামে বিক্রি করায় দোকানটি উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সরেজমিন মঙ্গলবার সকালে দোকান ঘুরে দেখা গেছে, ন্যায্যমূল্যে ইফতার সামগ্রী বিক্রির দোকানে চার প্রকারের ডাল, আলু, পিয়াজ, আদা, ভ্যাসন, চিনি, মুড়ি, খেজুর, তরমুজ, আনারস, মাল্টাসহ ২০ প্রকারের পণ্যের পশরা সাজানো হয়েছে দোকানে। দোকানের সামনেই পণ্য ক্রয়ের জন্য ভীর করছেন নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। ক্রেতারা তাদের পছন্দমত পণ্য ক্রয় করে নিয়ে যাচ্ছেন। একাধিক পণ্য ক্রেতারা জানিয়েছেন, খুচরা বাজারের চেয়ে ন্যায্যমূল্যের দোকানে সব পণ্যের দাম কম রাখা হচ্ছে। যে কারনে অল্প কয়েকদিনের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে দোকানটি। এরকম দোকান সাড়া বছর থাকলে সিন্ডিকেট ব্যবসা ধ্বসে পরবে।

মানুষ মানুষের জন্য যুবসঙ্ঘের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিমন জানান, উপজেলা নির্বাহী অফিসারের অনপ্রেরণায় রমজানের এক মাস সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের মধ্যে স্বস্তি দিতে ন্যায্যমূল্যের দোকানটি স্থাপন করা হয়। দোকানে যে সকল পণ্য বিক্রি করা হচ্ছে তা খুচরা বাজারের চেয়ে কম মূল্যে বিক্রি হচ্ছে। যেমন- গৌরনদীতে বিভিন্ন ফলের দোকানে মাল্টা ৩৪০ টাকা বিক্রি হলেও ন্যায্যমূল্যের দোকানে ২৮০ টাকায় বিক্রি করা হচ্ছে, খেজুর খুচরা বাজারের চেয়ে প্রকার ভেদে ৫০/২০০ টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। খুচরা বাজারে তরমুজ ৬০ টাকা কেজি বিক্রি করা হলেও আমরা ৫ কেজি ওজনের তরমুজ ২০০ টাকা দরে বিক্রি করে যাচ্ছি। চিনি খুচরা বাজারে ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে আমরা ১২০ টাকা দরে বিক্রি করে আসছি, মুড়ি খুচরা বাজারে ৯০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে আমরা ৭০ টাকা দরে বিক্রি করে আসছি। এভাবেই অন্যান্য পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে বিক্রি করে আসছি। ফলে ক্রেতাদের ভীর সামলাতে হিমসিম খাচ্ছি। তিনি আরও জানান, মূলধন সংকটের কারনে ইচ্ছা থাকা সত্বেও দোকানে বেশি মালামাল উঠাতে পারছিনা। যে কারনে প্রতিদিন ১০০/১৫০ জন ক্রেতাদের চাহিদাপূরণ করতে সক্ষম হচ্ছে ন্যায্যমূল্যের দোকান।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, রমজান আসলেই এক ধরনের ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দেয়। সেই দিকবিবেচনা করে এবছর রমজানের শুরুতেই সাধারণ মানুষ যাতে রমজানের ইফতার পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারেন সেই লক্ষে “ন্যায্যমূল্যের ইফতার সামগ্রী” দোকানটি উদ্বোধন করা হয়। দোকানটি উদ্বোধনের পর থেকে সাধারণ মানুষ খুচরা বাজারের চেয়ে কম দামে পণ্য ক্রয় করে স্বস্তিবোধ করছেন।


এ ক্যটাগরির আরো খবর..