× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

নিউজ ডেস্ক

দেশীয় উৎপাদন বৃদ্ধি করে রপ্তানি আয় বাড়াতে হবে -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
শেখ হাসিনাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেশীয় উৎপাদন বৃদ্ধি করে রপ্তানি আয় বাড়াতে হবে। শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে হবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (৩১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা যেসব পণ্য রপ্তানি করতে পারি, তার নতুন বাজার খুঁজে বের করতে হবে। দেশীয় উৎপাদন বৃদ্ধি করে সেগুলো কীভাবে বিদেশে বিনিয়োগ করতে পারি সে চিন্তা থাকতে হবে। সেজন্য আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি। যত বেশি দক্ষ জনশক্তি গড়া যাবে, দেশে যেমন কাজে লাগবে বিদেশেও কাজে লাগানো যাবে।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ এখন বয়োবৃদ্ধের দেশে পরিণত হচ্ছে। সেখানে আমাদের বিশাল আকারে যুব শ্রেণি আছে। কাজেই আমরা চাই এরা যেন দেশে এবং দেশের বাইরে প্রশিক্ষিত হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। সরকার সে লক্ষ্যে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বিশ্বজুড়ে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাংলাদেশকে সমস্যায় পড়তে হচ্ছে। তারপরও সব সমস্যা অতিক্রম করে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।


এ ক্যটাগরির আরো খবর..