× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

রপ্তানি আয় কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক ডেস্ক: (জুলাই-ডিসেম্বর) চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় কমেছে চলতি অর্থবছরের (২০১৫-১৬) প্রথম ছয় মাসে। গত অর্থবছরের (২০১৪-১৫) একই সময়ের চেয়ে এ খাতে রপ্তানি কমেছে ২ দশমিক শূন্য ৫ শতাংশ।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয় নয় হাজার ৪৪ কোটি আট লাখ টাকা। চলতি অর্থবছরে এ খাতের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল নয় হাজার ৭০২ কোটি ৪৮ লাখ টাকা।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় চার হাজার ৫৯৪ কোটি ৯৬ লাখ টাকা। এর বিপরীতে আয় হয়েছে চার হাজার ৪৮৭ কোটি ৩৬ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে ২ দশমিক ৩৪ শতাংশ।

গত অর্থবছরের প্রথম ছয় মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয় চার হাজার ৫৮১ কোটি ৩৬ লাখ টাকা।

গত অর্থবছরের প্রথম ছয় মাসে শুধু চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয় ৮৮০ কোটি ৫৬ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ে এ পণ্য রপ্তানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৯৫ কোটি ৬৮ লাখ টাকা। তবে এ সময়ে আয় হয় এক হাজার ৪১৪ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ দশমিক ১০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছরের এ সময়ে আয় বেড়েছে ৬০ দশমিক ৬৮ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে শুধু চামড়া রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৫১৫ কোটি ৪৪ লাখ টাকা। তবে এ সময়ে আয় হয় এক হাজার ৫৬ কোটি ১৬ লাখ টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ দশমিক ৩১ শতাংশ কম। গত অর্থবছরের জুলাই-ডিসেম্বর প্রান্তিকে চামড়া রপ্তানি থেকে আয় হয় এক হাজার ৬৮৮ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরের প্রথম ছয় মাসের চেয়ে চলতি অর্থবছরের একই সময় আয় ৩৭ দশমিক ৪৭ শতাংশ কমেছে।

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর প্রান্তিকে চামড়ার জুতা রপ্তানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দুই হাজার ৮৩ কোটি ৭৬ লাখ টাকা। আয় হয়েছে দুই হাজার ১৬ কোটি ৩২ লাখ টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ২৪ শতাংশ কম। গত অর্থবছরের এ সময় চামড়ার জুতা রপ্তানি থেকে আয় হয় দুই হাজার ১১ কোটি ৮৪ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..