× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

রপ্তানি আয় বেড়েছে ৬.৫৫ শতাংশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) রপ্তানি আয় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫৫ শতাংশ।

এ সময়ে রপ্তানি আয় হয়েছে দুই হাজার ১৩২ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার। তবে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা পিছিয়ে আছে।

অন্যদিকে একক মাস হিসেবে সর্বশেষ জানুয়ারি মাসে রপ্তানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ১৩৭ কোটি ৩ লাখ ডলার। এর বিপরীতে আয় হয়েছে দুই হাজার ১৩২ কোটি ৪৯ লাখ ডলার। আর গতবছরের একই সময়ে আয় হয়েছিল দুই হাজার ১ কোটি  ৩২ লাখ ডলার।

 

 

অন্যদিকে জানুয়ারি মাসে রপ্তানি আয় হয়েছে ৩৪০ কোটি ৮৮ লাখ ডলার। লক্ষ্যমাত্রা ছিল ৩৪৯ কোটি ৮০ লাখ ডলার।গত বছর জানুয়ারিতে আয়ের পরিমাণ ছিল ৩২৯ কোটি ২২ লাখ ডলার।

প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের আয় ধারাবাহিকভাবে ভাল হওয়ায় রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের রপ্তানি খাত মূলত পোশাক নির্ভর। রপ্তানিতে পোশাক খাতের অবদান দিন দিন বাড়ছে। এর পাশাপাশি গত ২/৩ বছর রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় রপ্তানি আয়ে উল্লেখ করার মতো প্রবৃদ্ধি অর্জন সম্ভব হচ্ছে।

তিনি রপ্তানি আয় আরো বাড়াতে প্রচলিত বাজার ছাড়াও নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে পোশাকের পাশাপাশি পণ্য বহুমূখীকরণ বিশেষ করে বেশি মূল্য সংযোজন হয় এমন পণ্য রপ্তানির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..