× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

‘রক্ত দিয়ে হোলি খেলছে সরকার

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার রক্ত দিয়ে হোলি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

সোমবার (০৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ‘ক্ষমতার ভারসাম্য, সাংবিধান সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় দল।

নোমান বলেন,  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রহসনে পরিণত করছে সরকার। জনগণ যাতে  ভোট কেন্দ্রে না যায় সেই ব্যবস্থাই করেছেন তিনি। এই সরকার ভোটের নামে ইউপি নির্বাচনে রক্তের হোলিখেলা তৈরি করছে।

ভোটার বিহীন সরকার এখন জনগনকে বাইস্কোপ দেখানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন নোমান।

নোমান বলেন, ২০ দল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বায়ত্বশাষিত নির্বাচনে অংশ নিলেও শেখ হাসিনার অধীনে ২০ দল ও খালেদা জিয়া জাতীয় নির্বাচনে অংশ নেবে না।  স্বায়ত্বশাষিত নির্বাচনে গিয়ে আমরা জনগণকে দেখাতে সক্ষম হয়েছি হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

তিনি বলেন, আগে জাল ভোট হত, এখন সরকারি বাহিনী ও নির্বাচন কমিশন ঘরের মধ্যে বসে ব্যালট বাক্স ভরে ফেলে। তার পরে সেই অনুযায়ী চেয়ারম্যান, ইউপি সদস্যদের রেজাল্ট ঘোষণা করা হয়।  ভোট গণনাও করা হয় না।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন সরকারের ডানা (হাত)। তাদের এ হাত পচে গেছে। এটা জনগণের সামনে প্রমাণ করতে পারা আমাদের বড় সাফল্য। আমরা বিজয় অর্জন করবো। আমাদের আন্দোলন চলছে, চলবে। লুটতরাজ সরকারকে প্রতিহত করবো। এ আন্দোলনে জনগণ যখন আরো সম্পৃক্ত হবে তখন সরকার টিকে থাকতে পারবে না।

বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

 

 


এ ক্যটাগরির আরো খবর..