× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

রকিবুলের টস নিয়ে বিতর্কের তদন্ত করবে বিসিবি

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: সাবেক জাতীয় দলের অধিনায়ক ও ম্যাচ রেফারি রকিবুল হাসানের টস নিয়ে সন্দেহ এবং এ ঘটনায় বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে তদন্ত করবে বিসিবির শৃঙ্খলা কমিটি। গতকাল রবিবার এমনটাই জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

১২ ডিসেম্বর ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের এলিমিনেটর লড়াইয়ে ম্যাচ রেফারি ছিলেন রকিবুল হাসান। টসে জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিল ঢাকা। তখন এ নিয়ে কোন কথা না উঠলেও বেসরকারী টিভি চ্যানেল ৭১ টস নিয়ে একটি প্রতিবেদন প্র্রচার করে। যেখানে সন্দেহ করা হয় টসের ফল নিয়ে। প্রতিবেদনে বলা হয়, রকিবুল হাসান কৌশলে মূদ্রা আড়াল করে একটি দলকে টসে জিতিয়ে দিয়েছেন।

পরে এ নিয়ে আরো একটি প্রতিবেদন তৈরি করে চ্যানেলটি। যেখানে কথা বলেন রকিবুল হাসান এবং সেখানে ক্ষুদ্ধ রকিবুল নানা বিতর্কিত মন্তব্য করেন।

এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন,‘ ওই ঘটনার পর আমরা টসের নিয়ম খুঁজে বের করার চেষ্টা করেছি। কিন্তু অধিনায়কেরা দেখার পরই মুদ্রা মাটি থেকে তুলতে হবে, নাকি ম্যাচ রেফারি আগেই তুলতে পারবেন, এটা পরিষ্কার উল্লেখ নেই কোথাও। পরে আমরা বিপিএলের অন্য বেশ কিছু ম্যাচও দেখেছি, অনেক ম্যাচেই এমন হয়েছে। এজন্যই নিয়মবহির্ভুত কিনা, বলতে পারছি না। আইসিসিতে যোগাযোগ করে দেখব।’


এ ক্যটাগরির আরো খবর..