রংপুর বিভাগের ৩ জেলায় ৯ জন করোনা রোগী, হোম কোয়ারেন্টাইনে ৪১১৮

রংপুর বিভাগের ৩ জেলায় ৯ জন করোনা রোগী, হোম কোয়ারেন্টাইনে ৪১১৮
স্টার্ফ রিপোর্টার:  রংপুর বিভাগের ৮ জেলায় আজ শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে   ১১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর  বিভাগের মধ্যেই  ২ জন, নীলফামারীতে ২ এবং গাইবান্ধাায় ৫ জন সহ মোট ৯ জন করোনা রোগী এ পর্যন্ত সনাক্ত হয়েছে ।
এর মধ্যে রংপুরে ১ জন, নীলফামারীতে ২ জন এবং গাইবান্ধায় ৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নতুন করোনা আশংকায় হোম কোয়ারেন্টাইনের  মধ্যে গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১০, গাইবান্ধায় ১৭, কুড়িগ্রামে ২৫,পঞ্চগড়ে ১০ এবং ঠাকুরগাঁও জেলায়  ৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ সময়ে রংপুর, লালমনিরহাট এবং নীলফামারী জেলায় কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি। আজ  ১০ ই এপ্রিল শক্রবার সকাল ৮ টা পর্যন্ত এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁঁড়িয়েছে ৪ হাজার ১শ ১৮ জনে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ও করোনা ভাইরাস সংক্রান্ত ফোকাল পার্সন ডাক্তার জওয়াহেরুল আলম সিদ্দিকী জানান, শুক্রবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে ৬৮৯ জন এবং এ পর্যন্ত ৩ হাজার ২১৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া রংপুরে ১ জন,ঠাকুরগাঁয় ৫, পঞ্চগড়ে ১, নীলফামারীতে ২ এবং গাইবান্ধায় ৪ জনকে আইসোলেশনে নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে।
বর্তমানে রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯২৭ জন। এর মধ্যে  দিনাজপুরে ১২৬, গাইবান্ধায় ২০৩ জন, কুড়িগ্রামে ১৩০, লালমনিরহাটে ২৫, নীলফামারীতে ১৫৬, পঞ্চগড়ে  ১০৩, রংপুরে ৯০ এবং ঠাকুরগাঁও জেলায় ৯৪ জন সহ মোট ৯২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানাগেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সবাই এখন পর্যন্ত  সুস্থ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।