× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

করোনার প্রকোপে খাদ্য সংকটে থাকা মানুষের পাশে এমপি ইসরাফিল আলম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
মানুষের পাশে এমপি ইসরাফিল আলম

মামনুর রশীদ সুইট, নওগাঃ  সারা বিশ্বে যখন করোনাভাইরাস মহামারীতে পরিণত হয়েছে। সেই করোনার ছোবল থেকে বাদ যায়নি বাংলাদেশও। এই সংকটাপন্ন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। তার নির্বাচিত এলাকা আত্রাই- রাণীনগরের খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, ভ্যান চালক, চা স্টল, ক্ষুদ্র ব্যবসায়ী ও দুঃস্থ মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন খাদ্যদ্রব্য। তারা যাতে সুষ্ঠুভাবে খাদ্য পায় সেজন্য তিনি ব্যতিক্রমী উদ্যোগে হটলাইন চালু করেছেন, যার মাধ্যমে সরাসরি কেউ যোগাযোগ করলে তার খাবারের নিশ্চয়তা পাচ্ছে। এছাড়াও মাস্ক বিতরণ, স্যানিটাইজার ও পিপিই বিতরণ করেন।
দেশের বিভিন্ন অঞ্চল যখন লকডাউনের আওতায় তখন জীবনের ঝুঁকি নিয়ে পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে নিজ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে চলেছেন মোঃ ইসরাফিল আলম এমপি। আত্রাই রাণীনগর এর বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রকৃত খাদ্য সংকটে থাকা মানুষদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি নিজেই মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র চালু করে সেখান থেকে এ পর্যন্ত প্রায় ১২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
নওগাঁ-৬ আসনের স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম বলেন, প্রকৃত খাদ্য সংকটে থাকা নিপতিত পরিবার সকলেই খাদ্য পাবে। কোন পরিবার অভুক্ত থাকবে না। আমি সাধারণ খেটে খাওয়া মানুষ দিনমজুর,শ্রমিক,ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও লোকলজ্জার ভয়ে যারা চাইতে পারে না তাদের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছি। তাছাড়াও সর্বসাধারণের জন্য হটলাইন চালু করেছি। একটি পরিবার যাতে পুরো সপ্তাহ পেট পুরে খেতে পারে এই জন্য চাল,ডাল,আলু, তেল,লবণ,মরিচ সাবান দিয়ে একটি প্যাকেট তৈরি করে পৌঁছে দিচ্ছি। সংকটকালীন সময় পর্যন্ত যত খাদ্যের প্রয়োজন হবে তাদের কাছে খাদ্য সরবরাহ করবো তবুও একটি লোকও যাতে অভুক্ত না থাকে।
রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রাহেলা বেগম হটলাইনের মাধ্যমে খাদ্য পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। তিনি বলেন আমি বিভিন্ন জায়গায় ঘুরেফিরে কাজ করে খাই। কিন্তু করোনার কারণে বাইরে বের হতে পারছি না এই অবস্থায় আমার বাড়িতে কোন খাবার ব্যবস্থা নাই। তখন আমি মোঃ ইসরাফিল আলম এমপির সাথে হটলাইনে যোগাযোগ করলে, তার লোকের মাধ্যমে আমার বাড়িতে খাবার পৌঁছে দেই। আমি অত্যন্ত আনন্দিত এই মানবতার দূত হয়ে আমাদের মাঝে এসেছেন তিনি  দীর্ঘজীবী হোন।
আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন বলেন, যারা প্রকৃত ভাবে খাদ্যসংকটে রয়েছেন তাদের একটি সমন্বিত তালিকা করে এমপি মহোদয়ের নির্দেশক্রমে বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। যাতে কোনো গরিব দুঃখী মানুষ অভুক্ত না থাকে। তিনি আরো বলেন, আত্রাই রাণীনগরের গর্বিত নেতা মোঃ ইসরাফিল আলম এমপির সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও মোঃ ইসরাফিল আলম এমপি দুই উপজেলার বিভিন্ন মোড়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। সকল মানুষকে খুব প্রয়োজন ব্যতীত বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানান এবং এই দুর্যোগকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান,ওষুধের দোকান চালু থাকবে অন্যদেরকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। মানুষ স্বল্প সময়ের মধ্যে দ্রব্যাদি ক্রয় করে স্থান ত্যাগ করার জন্যও আহব্বান করা হয়েছে। প্রত্যেক মানুষকে সর্বদা সতর্কতা অবলম্বন করে চলতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..