শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন নিহত হয়।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের মডার্ন মোড় ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে পলাশ ও সিয়াম নামে দুই যুবক শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলে পলাশ নিহত হয়।
গুরুতর আহত অবস্থায় সিয়ামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন মারা যান তিনি। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।