× Banner
সর্বশেষ
পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’

রংপুরে শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে অপহরণের দুই মাস পর চার বছরের শিশু রাহিমুল ইসলাম রওনক হত্যার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে পুলিশ সুপার আবদুর রাজ্জাক তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। গত ১ ডিসেম্বর শিশু রওনককে অপহরণ করে দুষ্কৃতিকারীরা। পরে ২৯ জানুয়ারি রাতে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ এলাকায় একটি কুয়া থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, গত বছরের ১ ডিসেম্বর দুপুরে রংপুর মহানগরীর নিউ আদর্শপাড়া এলাকার মানবাধিকার কর্মী মোছাদ্দেক হোসেন রাঙ্গার ৪ বছরের শিশু পুত্র রওনককে বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়।

ঘটনার দিন কোতয়ালী থানায় একটি জিডি করা হয়। এরপর ৩ ডিসেম্বর একটি অপহরণ মামলা হয়। মামলায় মিঠাপুকুর উপজেলার পাইকারেরহাটের ইব্রাহিম বকসের ছেলে মোবাশ্বের আলীকে আসামি করা হয়।

শিশু রওনককে অপহরণের দুই মাস পর তার লাশ উদ্ধার করে মিঠাপুকুর থানা পুলিশ। তিনি আরো জানান, মামলা দায়ের করার পরপরই মোবাশ্বেরের বাবা- মাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আদালতে সোপর্দ করে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে রংপুর কোতয়ালী থানা পুলিশ ঢাকার মোহাম্মদপুর ও আশুলিয়া থানা পুলিশের সহায়তায় মূল আসামি মোবাশ্বের ও তার বোন রুমা বেগমকে আশুলিয়া থেকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, তাদের দুজনকে বুধবার রংপুরে নিয়ে আনা হয়েছে। এনিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..