× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

রংপুরে বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস: রংপুর মহানগরীর মাহীগঞ্জে বিষাক্ত চোলাইমদ পান করে চার জনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

স্থানীয়রা জানায়, নগরীর মাহিগঞ্জ পাষাট পাড়া নামক স্থানে বিভিন্ন এলাকা থেকে আসা কিছু ব্যক্তি মদ্য পান করে হঠাৎ অনুস্থ হয়ে পড়ে, এলাকাবাসি চিৎকার শুনে ছুটে এসে তাদের উদ্বার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  এদিকে, চারজনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মদ বিক্রেতার বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনায় মৃতরা হলেন- নগরীর চাঁদহাটের বিহারী পাড়ার শুক্কুর আলীর ছেলে আব্দুল গফুর (৩০), একই এলাকার শফীউদ্দিনের ছেলে মো. নাসিম (৪০), তার ছোটভাই মনু মিয়া (৩৫) ও বীরভদ্র বালাটারি এলাকার আব্দুল লতিফের ছেলে আজমল (৪০)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী চারজনের মৃত্যু এবং ভাংচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে । এ ঘটনায় জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..