× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

রংপুরে বিষাক্ত মদ ট্রাজেডি : অবশেষে প্রধান আসামি গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

শেখ মমামুনুর রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের মাহিগঞ্জ ফুলিশ ফাড়ির কাছে বিষাক্ত চোলাই মদ পান করে ১১ জন মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি শহীদ ওরফে সাইয়া (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর দমদমা এলাকা  থেকে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মামলার দ্বিতীয় য় আসামি সাইয়ার স্ত্রী হোসনে আরা হোসনা (৫৫) কে গ্রেফতার করেন পুলিশ।

রংপুর কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রাতে নগরীর দমদমা থেকে সাইয়া ও তার স্ত্রী হোসনাকে বিশেষ পন্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নগরীর তাজহাট পাষাট বিহারীপাড়ায় সাইয়ার বাড়িতে মদ্যপান করে ঘটনা স্থলে মারা যান দুই সহোদরসহ ৪ জন পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় আরো ৭ জন।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার রাতে নিহত মনু ও নাসিমের বড় ভাই আমিন মিয়া বাদী হয়ে মদ বিক্রেতা সাইয়াকে প্রধান আসামি করে ২৪ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..