× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

রংপুরে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭ জন নেতা- কর্মীসহ মোট ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ মো. ইলিয়াস নুরী জানান, গ্রেফতারদের মধ্যে কোতোয়ালি থানা পুলিশ বিএনপির একজন, বদরগঞ্জ থানা পুলিশ বিএনপির একজন ও জামায়াতের একজন, পীরগাছা থানা পুলিশ বিএনপির একজন ও জামায়াত- শিবিরের দুই কর্মী এবং মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে।

এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, হত্যা, খুন ও ডাকাতিসহ সিআর ও জিআর মামলায় পলাতক আরও ৬৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, সকল প্রকার নাশকতা রোধে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..