× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৩

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়তের কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো: মাজেদ জানান, নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে কোতয়ালী থানা পুলিশ বিএনপির দুই জন, মিঠাপুকুরে জামায়তের একজন কর্মীকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে হরতালে নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। এদিকে, একই সময়ে জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালীন অন্যান্য থানা থেকে বিভিন্ন মামলায় এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত পলাতক আরও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার  আল ফারুখ জানান, জেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..