× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

রংপুরে বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৯২

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিএনপি, জামাত-শিবিরের ১৬ নেতা-কর্মীসহ মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি, জামাত-শিবিরের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত বিএনপি, জামাত-শিবির কর্মীদের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। এদিকে, বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে জেলা পুলিশের অভিযানে আরো ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক বিক্রি, মাদক সেবন, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা মামলাসহ সিআর ও জিআর মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..