× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে নিখোঁজ বিএনপি নেতা লালমনিরহাটে উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো:  নিখোঁজ রংপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে লালমনিরহাট থেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকা থেকে উদ্ধারের পর তাকে সদর থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গত বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব পরিচয়ে সাদা পোশাকের লোকজন রংপুর নগরীর শালবন এলাকার বাড়ি থেকে মোজাফফর হোসেনকে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পরিবার। এদিকে লালমনিরহাট সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রংপুরের র‌্যাব-১৩ মোজাফফর হোসেনকে উদ্ধারের পর থানায় সোপর্দ করেছে। র‌্যাবের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় ঘোরাফেরা করার সময় র‌্যাবের একটি টহল দল মোজাফফর হোসেনকে আটক করে।

গত ১৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টা থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার পরিবার অভিযোগ করে আসছিলেন, সাদাপোশাকের একদল লোক আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। তৎক্ষনাৎ পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়। লালমনিরহাট সদর থানার ওসি এ এইচ এম মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোজাফফর হোসেনকে সকালে আমাদের থানায় হস্তান্তর করে র‌্যাব-১৩। র‌্যাবের পক্ষ থেকে থানায় জমা দেয়া লিখিত বিবরণে উল্লেখ করা হয়েছে, মোজাফফরের বিরুদ্ধে রংপুর কোতয়ালী থানায় বিষ্ফোরন আইনে  একটি মামলা আছে। তাকে লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি বলেন, মোজাফফর হোসেনের বিরুদ্ধে যেহেতু আমাদের থানায় কোনো মামলা নেই। এ কারণে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..